বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন’র অভিষেক

সাতক্ষীরার সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের (রেজি: নং-বি-২২০৯) অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে পুরাতন সাতক্ষীরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রেজাউল করিমের সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক।

তিনি বলেন, নিত্য পণ্যের বাজারে আগুন। তার উপর নির্মাণ শ্রমিকরা অধিকার বঞ্চিত। এতে করে ওই শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারাদেশে ১ কোটি মানুষকে ফ্যামিলী কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে সাতক্ষীরায় ওই ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তার মধ্যে নির্মাণ শ্রমিকদের সংখ্যা অপ্রতুল। সেজন্য ওই ফ্যামিলি কার্ডে নির্মাণ শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করেন।

তিনি আরও বলেন, অধিকার বঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ের জন্য সকল পর্যায়ের শ্রমিকদের ভেদাভেদ ভুলে এক সাথে থেকে কাজ করার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্মাণ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি জুম্মান আলী সরদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মুনসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য আব্দুস সালাম প্রমূখ।

এসময় সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, সঞ্জয় দাস, আতিকুল ইসলাম, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, শাহিনুর, নজরুল ইসলাম, আব্দুল আওয়াল, আহসান উল্লাহ, জহুরুল ইসলাম, সাকিল আহমেদ, সোহাগ দত্ত, মাহিবুর রহমান, শাহিন সরদার, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, আশরাফুল মোড়ল, শম্ভু নাথ, ইয়ার আলী, শাহাজান আলী, আবু নাঈম, ফয়সাল মাহমুদ, আলাউদ্দিন হোসেন, মিলন হোসেন, জয়নাল আবেদীন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা