বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে তুলশীডাঙ্গা

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় ১-০ গোলে কলারোয়ার 2k18 টিম (২০১৮ সালের এসএসসি ব্যাচ)কে হারিয়ে সেমিফাইনালের উঠেছে তুলশীডাঙ্গা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে তুলশীডাঙ্গা ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই 2k18 ব্যাচকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গা।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ২নম্বর জার্সীধারি খেলোয়াড় সাইদুল। তাকে পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও মাসউদ পারভেজ মিলন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেজাউল করিম লাভলু, নাজমুল হাসনাইন মিলন, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, ক্রিড়া ব্যক্তিত্ব ইমন, বাবু, সুজন, মনি, দিপ্ত, সাদ্দাম, আশিক, আরিফ কাজল, আরিজুল, মাসুদরানা, লিটন, সোহেল, আশরাফুল প্রমুখ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৪র্থ খেলায় কলারোয়ার গদখালী যুব উন্নয়ন সংঘ বনাম কলারোয়ার খাসপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল