শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাসানচরে আরো দুই হাজার রোহিঙ্গা

আরো দুই হাজার রোহিঙ্গা গেলো নোয়াখালীর ভাসানচরে।

নৌবাহিনীর তত্ত্বাবধানে বুধবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়। উন্নত জীবনের আশায় ভাসানচর গেলেও পূর্ণ মর্যাদা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা।

হুইসেল বাজিয়ে একে একে ছেড়ে গেলো ৫টি জাহাজ। নারী, পুরুষ ও শিশুসহ প্রায় দুই হাজার রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম বোট ক্লাব ছেড়ে যায় নৌবাহিনীর এসব জাহাজ।

মঙ্গলবার (২৯ মার্চ) ৪০টি বাসে উখিয়া থেকে পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিয়ে আসা হয় তাদের। বাহিনীর সদস্যদের আন্তরিকতা ও ব্যবস্থাপনায় খুশি রোহিঙ্গারা।

ভাসানচরে রয়েছে নিরাপদ আশ্রয় ও জীবিকা নির্বাহের নানা প্রকল্প। এসব জেনেই উন্নত ও নিরাপদ জীবনে নিশ্চয়তায় আশাবাদী রোহিঙ্গারা।

ভাসানচরের ১২০টি আশ্রয়ণকেন্দ্রে এ পর্যন্ত ১৩ দফায় ২৬ হাজারের বেশি রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে পাঠানো হবে এক লাখ। বৃহস্পতিবার (৩১ মার্চ) আরও প্রায় ২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার কথা রয়েছে।

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশের মাধ্যমে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।
এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয়শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবারের ত্রয়োদশ দফায় এক হাজার ৯৯৯ জনসহ মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য মতে, গত ২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলামান রয়েছে।

ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী