রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পথ শিশু ও পাগলদের ‘ফ্রী খাবার বাড়ীর’ উদ্বোধন

‘ক্ষুধা লাগলে খেয়ে যান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় পথ শিশু ও ভারসাম্যহীন (পাগল) সহ ক্ষুধার্থ মানুষের দু’মুঠো খাবার খাওয়ানোর ব্রত নিয়ে ‘ফ্রী খাবার বাড়ীর’ শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নাভারনে বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগের এই খাবার বাড়িটির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ।

এখন থেকে বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বাদল নার্সারীর ভেতরে এই খাবার বাড়িটি কার্যক্রম চালানো হবে। বাদল নার্সারীর মালিক বাদল হোসেনের পরিচালনায় এই ফ্রি খাবার বাড়িটি পরিচালনা করা হবে।

প্রধান অতিথি জুয়েল ইমরান বলেন, পথ শিশুদের জন্য বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও দেশের কোথাও পাগলদের জন্য এমন খাবারের হোটেল আছে বলে আমার জানা নাই। এটা অসাধারণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই হোটেলের দীর্ঘ মেয়াদী পরিচালনার জন্য সব ধরনের সহযোগীতা করা হবে।

উদ্ভাবক মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নেই, তবে এই করোনা আমাকে অনেক ভাল কিছু দিয়ে গেছে। করোনা কালে অনাহারে থাকা পথ শিশু ও রাস্তার ভারসাম্যহীন পাগলদের জন্য ফ্রী খাবার বিতরন করতে যেয়ে এমন একটি হোটেল করার কথা ভাবছিলাম। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।

“মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় আজ এই খাবার বাড়িটির বাস্তবে রুপ দিয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন অনাহারির পাশে থেকে এই ভাবে খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।”

অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি সেলিম রেজা, চ্যানেল এস টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন, কালের কন্ঠের ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জুয়েল ইমরান পথ শিশু ও ভারসাম্যহীন পাগলদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন এবং ইয়াতিম শিশুদের মাঝে কোরআন শরীফ, মাক্স ও সাবান বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা