বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার!

যশোরের মণিরামপুরে আলাল বিশ্বাস (৫২) নামের এক লম্পট ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আলাল বিশ্বাস উপজেলার গোপীকান্তপুর গ্রামের মৃত পাচু বিশ্বাসের ছেলে।

সম্পর্কে ভিকটিম ধর্ষকের প্রতিবেশি দাদা হন।

নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে ধর্ষকের ভাইপো স্থানীয় গ্রাম্য চিকিৎসক অলিয়ার রহমান গোপনে কেশবপুরের একটি ক্লিনিকে নিয়ে ভিকটিমকে চিকিৎসা করান। ভাইপো অলিয়ার ঘটনাটি ধামাচাপা দিতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

জানা যায়, রোববার (২৪ এপ্রিল-২০২২) উপজেলার গোপিকান্তপুর ঘটনাটি ঘটে।
চিকিৎসা নিয়ে গ্রামে ফেরার পর ধামাচাপা দিতে একাধিক বৈঠক হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্র জানায়- বিষয়টি ধামাচাপা দিতে কয়েকদফা বৈঠকে ক্ষতিগ্রস্থ শিশুর পরিবারকে থানা পুলিশ না করতে টাকার লোভসহ ভয়ভীতি দেয়া হচ্ছে।
সরেজমিন ভিকটিমের বাড়িতে গেলে প্রতিবেশি একাধিক নারী-পুরুষ ভীড় জমান। এসময় অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযুক্ত আলাল ও ভিকটিমের পাশাপাশি বাড়ি হওয়ায় ভিকটিম পরিবারকে চাপ দেয়া হচ্ছে।

এসময় ভিকটিম জানায়- দাদা তাকে ডেকে নিয়ে পাশ্ববর্তী বাগানে নিয়ে যায়। এসময় তার সাথে খারাপ আচারণ করে। এতে অসুস্থ্য হলে ডাক্তার চাচা (অলিয়ার) তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

ভিকটিমের মা’সহ অনেকেই বলেন- এ ঘটনার সঠিক বিচার চান।

অভিযুক্তের ভাইপো অলিয়ার বলেন- তিনি ভিকটিমকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন। তবে, পাশাপাশি বসবাস হওয়ায় বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

মণিরামপুর থানার ওসি নূর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান- এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক