রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি ভেঙ্গে পড়া মশ্মিমনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নের সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন- জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা গুলোর সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।

জানা গেছে- গত ৯ জুলাই রাতের ভারী বৃষ্টিপাতের কারনে মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার সংলগ্ন নলতাঘাট ভাসমান সেতু সড়কের মাঝে কিছু অংশ ভেঙ্গে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের একটি সড়কের একপাশ ধসে পড়েছে। খানপুর ইউনিয়নের খামারবাড়ি ব্রীজের একটি অংশ ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারনে ক্ষতিগ্রস্ত এলাকাসহ আশপাশের গ্রামের মানুষের যানবাহন ও চলাচল বন্ধ হয়ে পড়ে। সেই সব ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই তিনি সরেজমিনে যান।
দ্রুত এসব সংস্কাকার কাজ শেষ হলে স্থানীয়রাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় জামায়াত নেতা সেলিম জাহাঙ্গীর, রবিউল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এর আগে ক্ষতিগ্রস্ত এলাকার স্থান গুলো পরিদর্শনে যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি