শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। লবণাক্ততার বিস্তার, নিরাপদ সুপেয় পানির সংকট এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন উপকূলের লাখো মানুষ। এ বাস্তবতায় নিরাপদ পানির অধিকার ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কোস্টাল ওয়াটার পার্লামেন্ট-২০২৬ (উপকূলীয় পানি সংসদ)’। এতে উপকূলের তরুণ-যুব প্রতিনিধিরা ছায়া সংসদের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, দাবি ও সুপারিশ তুলে ধরেন।

শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এ আয়োজন করে। সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ, বারসিক, সিডো সাতক্ষীরা ও এসসিএফ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দ্য এডিটরস। এছাড়া শ্যামনগরের ৪২টি যুব সংগঠন এ উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে।

জাতীয় সংসদের আদলে আয়োজিত প্রতীকী এই সংসদে সরকারি ও বিরোধী দল গঠন করা হয়। ৪০ সদস্যের সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারি দলের চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়। প্রশ্নোত্তর, আলোচনা, প্রস্তাব ও সুপারিশের মধ্য দিয়ে পরিচালিত অধিবেশনে অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের পানি সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।

গাবুরা, পদ্মপুকুর, কৈখালী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ্বরীপুর, আটুলিয়া, কাশিমাড়ি ও শ্যামনগর পৌরসভার প্রতিনিধিরা জানান, কোথাও কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, কোথাও বৃষ্টির পানিই একমাত্র ভরসা। অনেক এলাকায় লবণাক্ত ও দূষিত পানি ব্যবহারে বাধ্য হওয়ায় নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

গাবুরা ইউনিয়নের প্রতিনিধি হাবিবুল্লাহ আল মামুন বলেন, তাদের এলাকায় নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। এই পানি সংসদের মাধ্যমে প্রথমবারের মতো সংগঠিতভাবে সেই বাস্তবতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

পদ্মপুকুর ইউনিয়নের প্রতিনিধি মো. সালাউদ্দিন দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং খাল-নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কৈখালী ইউনিয়নের প্রতিনিধি হেনা পারভীন বলেন, নীতিনির্ধারণী আলোচনায় উপকূলের তরুণদের অংশগ্রহণ সীমিত। এই উদ্যোগ তাদের মতামত সরাসরি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শ্যামনগর পৌরসভার প্রতিনিধি মমিনুর রহমান বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং যৌক্তিক দাবি তুলে ধরা প্রয়োজন।

অধিবেশনে অংশগ্রহণকারীরা দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির সুরক্ষা, নদী ও মিঠাপানির উৎস পুনরুদ্ধার এবং উপকূলবান্ধব জাতীয় নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শরুব ইয়ুথ টিমের পরিচালক জান্নাতুল নাঈম বলেন, উপকূলীয় পানি সংসদ শুধু প্রতীকী আয়োজন নয়; এটি জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম। তিনি জানান, সংসদে গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে, যাতে নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ