মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সড়কগুলোর এমন বেহাল দশা দেখে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

তবে পরিদর্শনের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে- মনিরামপুরের অন্যতম ব্যস্ততম সংযোগ সড়ক হিসেবে পরিচিত পারখাজুরা সড়কটি। সম্প্রতি অতিবৃষ্টির কারণে সড়কটির মাঝ বরাবর সম্পূর্ণ ধসে গেছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ওই সড়কের পাশ দিয়ে গড়ে ওঠা কর্দমাক্ত ও পিচ্ছিল পথ দিয়ে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান- ভারী বর্ষণের সময় রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ায় সড়কটি ধসে যায়।

পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোহান ও সাহেদুল ইসলাম জানায়- সড়কটি ধসে যাওয়ায় প্রতিদিন তাদের চরম ভোগান্তি ও কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে।

অপরদিকে- মনিরামপুর-খানপুর সংযোগ সড়কের খামারবাড়ি সেতুর একপাশ ধসে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন খান আশঙ্কা প্রকাশ করে জানান- দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে পরবর্তী ভারী বর্ষণে পুরো সেতুটিই ধসে পড়তে পারে।

এছাড়া মনিরামপুর-মথুরাপুর সংযোগ সড়কের মসজিদ সংলগ্ন রাস্তার একপাশ ধসে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে। সড়কগুলোর এমন বেহাল দশা এবং মেরামতের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ইমদাদুল ইসলাম, জামশেদ হোসেন, আকরাম হোসেন ও জয়দেব কুমারসহ স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

মনিরামপুর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী বলেন- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর তালিকা তৈরি করা হয়েছে। সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন