শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরুভূমিতে তিন কোটি গাছ লাগিয়ে অসাধ্য সাধন বৃদ্ধের

গোটা বিশ্বেই যখন রোজ কমছে অরণ্যের পরিমাণ তখন একজন মানুষের এমন প্রচেষ্টা আদায় করে নিচ্ছে কুর্নিশ।
ছিলেন বন দফতরের কর্মকর্তা, নিজের চোখে দেখেছেন কী ভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। শেষমেশ পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন তুরস্কের বন দফতরের প্রাক্তন অধিকর্তা হিকমেত কায়া। বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধ্যা ভূমিকে বদলে দিলেন অরণ্যে।

১৯৭৮ সালে তুরস্কের বন দফতরের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিকমেত। দীর্ঘ দিন উত্তর তুরস্কে বন দফতরের শীর্ষ কর্তার দায়িত্ব সামলেছেন তিনি। এই সময়ে চোখের সামনে দেখতে পান কী ভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল।

৪১ বছর আগে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিজেই চারাগাছ লাগানো শুরু করেন হিকমেত। কর্মজীবন তো বটেই অবসর নেওয়ার পরেও উনিশ বছর ধরে লাগাতার বৃক্ষরোপণ করে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রায় তিন কোটি গাছ লাগিয়েছেন তিনি। ব্যর্থ হয়নি তাঁর অধ্যবসায়। ৪১ বছরের দীর্ঘ প্রচেষ্টায় মরুভূমির মতো জমি বদলে গিয়েছে ঘন সবুজ অরণ্যে। স্বপ্ন সফল করতে পেরে নিজেও খুশি হিকমেত। গোটা বিশ্বেই যখন রোজ কমছে অরণ্যের পরিমাণ, তখন এক জন মানুষের এমন কাজ আদায় করে নিচ্ছে কুর্নিশ।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা