শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়া

কলারোয়ার কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

শনিবার (১৮জুলাই) তিনি ওই পরিদর্শনে যান।

জানা গেছে, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর, হিজলদী ও বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে খাতাপত্র, মজুদ ঔষধ, সার্বিক পরিবেশ অবলোকন করে সার্বিক সন্তোষ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ এই কর্মকর্তা।

পরিদর্শনকালে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়া বলেন, ‘করোনকালেও প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে অক্লান্ত কাজ করে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’রা। সিসি (ক্লিনিক) থেকে করোনা ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে। রোগিদের মাঝে সরকার প্রদত্ত ঔষধ বিতরণ করা হচ্ছে।’
ক্লিনিকগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ আই) নজরুল ইসলাম, উপজেলা সিএইচসিপি পরিষদের সভাপতি ও কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবুল কালাম আজাদ, হিজলদী কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শেফালী খাতুন, বয়ারডাঙ্গা কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আলিম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা