বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীকে সংবর্ধনা

‘সাতক্ষীরার চলমান ডিকশনারি’ খ্যাত প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড’ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।

বুধবার (৮ জুন) দুপুরে আয়োজক সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ওই সংবর্ধনা দেয়া হয়।

দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি.এম নূর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড.আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সুর্যের আলোর সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খাঁন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।

সাংবাদিকতার বিভিন্ন স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দৈনিক যুগান্তর ও এনটিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নবগঠিত সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস এম মহিদার রহমান, সাতক্ষীরা জেলা টিভি জার্নালিস্টের আহবায়ক ইন্ডেপেন্ডট টিভির আবুল কাসেম, যমুনা টিভির রাজিব আহসান, দৈনিক কালের চিত্রের সহ.সম্পাদক রবিউল আলমসহ জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নব-গঠিত জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা