শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

মাদককে না বলো প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

এছাড়াও উপস্থিত থেকে মাদকদ্রব্য প্রতিরোধে মূল্যবান বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শিক্ষাবিদ প্রফেসর আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা (ইউএইচও এন্ড এফপিও) ডা.মাহবুবর রহমান সান্টু, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, সোহেল রানা, আফজাল হোসেন হাবিল, অধ্যাপক এম এ কালাম, মাদরা ও কেঁড়াগাছি বিজিবি ক্যাম্পের প্রতিনিধি, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
মাদক সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত ও সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল ইসলাম।

কর্মশালার সকল বক্তাগন তাদের বক্তব্যে বলেন-পারিবারিক ও সামাজিক প্রতিরোধ আগে গড়তে হবে, পরিবহন সেকটর, তৃতীয় লিঙ্গের দিকে বিশেষ নজর রাখতে হবে।বেশী বেশী শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করে এর ক্ষতি কারক দিক গুলো তুলে ধরতে হবে। সিমান্তের দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কড়া ভাবে নজর রাখতে হবে, মাদক সম্পর্কিত তথ্য পাওয়ার সাথে সাথেই পুলিশ প্রশাসনকে এগিয়ে যেতে হবে।

আদালতের বিচারকের উদ্দেশ্যে দূঃখ প্রকাশ করে বলেন- মাদক মামলার আসামিদের ২/৩ দিনের মধ্যেই হরহামেশা জামিন প্রদান করা হচ্ছে। মাদকাসক্ত ও মাদক চোরাচালানী কমাতে এদেরকে সহজে জামিন দিলে এর প্রতিরোধ সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- আসুন আমরা সবার সন্মিলিত প্রচেষ্টায় মাদক থেকে দেশকে বাঁচায় কলারোয়াকে বাঁচায়। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা ভোটের দিকে না তাকিয়ে মাদকের সাথে সম্পৃক্তদের রুখে দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা