শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

বেনাপোল স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমানে ফেন্সিডিল, গাঁজা ও আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।

বুধবার রাত ১১ টায় বন্দরের বাইপাস সড়ক থেকে বেনাপোল বন্দর থানা পুলিশ এ মাদকদ্রব্য আটক করে।

যশোরের নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বৈধ পথে বিপুল পরিমানে মাদক দ্রব বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়ক থেকে ডব্লিউ বি- ৭৬ এ – ৫১৭৫ নাম্বার ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক ও আতশ বাজি পাওয়া যায়। এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালকসহ অনান্য পাচারকারীরা।

এদিকে স্থানীয়রা জানান, বন্দরে সিসি ক্যামেরা আর বিভিন্ন সংস্থ্যার নজরদারী এড়িয়ে বৈধ পথে ভারতীয় ট্রাক যোগে প্রাইয় ঢুকছে মাদকের বড় বড় চালান। তবে ঘটনার সাথে জড়িতরা বরাবর ধরা ছোওয়ার বাইরে থাকায় কোন ভাবে মাদক প্রবেশ বন্ধ হচ্ছেনা।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা