শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুশোডাঙ্গায় কাঁচা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে এলাকাবাসি

সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি টু কুশোডাঙ্গা পর্যন্ত আনুমানিক
দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটির এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাঁদা হয়ে যায়।

সরজমিন দেখা যায়,কলাটুপি ৪রাস্তার মোড় হইতে কুশোডাঙ্গা ৩ রাস্তার মোড় পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন রাস্তার অনেক স্থানে ফসলি জমির সঙ্গে মিশে গেছে। আবার কোথাও হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ পোহাচ্ছে ৫ গ্রামের সাধারন মানুষ।

শিক্ষানুরাগী মো.মোস্তফা বলেন, এই রাস্তটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন মানুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। নির্বাচন আসে নির্বাচন যায় চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন। রাস্তাটির প্রতি কারো কোনো সুনজর নেই। বিশেষ করে বৃদ্ধ, শিশু, প্রসূতি মাকে হাসপাতালে নিতে হলে দুর্ভোগের শেষ থাকে না।
ঝিকরগাছা থেকে আসা এক পথচারি মোঃ হারুন অর রশিদ বলেন, এই কাঁচা রাস্তার কাঁদা গায়ে লেগে গেছে কি করবো, এই রাস্তাটি খুব তাড়া তাড়ি পাকা করণের দাবি জানান তিনি।

সরজমিনে দেখা গেছে, এ সড়কে ছোট বড় অনেক গর্ত রয়েছে, কাদা মাটি পেরিয়ে চলাচল করছে পথচারিরা। এ রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ শহরে, বাজারে ও হাসপাতালে যাতায়াত করে।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদ আলী গাজী জানান, সরজমিন পরিদর্শন করে জনসাধারণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা