শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২১ জুন) বেলা ২ টার দিকে উপজেলা মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। অভিযানকালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও বিএসটিআই’র অনুমোদন না থাকার অপরাধে দুলাল মিষ্টান্ন ভান্ডারে ১০ হাজার, জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারে ৫ হাজার ও রাজ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনা অঞ্চলের পরিদর্শক( মেট্রোলজি) রনজিৎ কুমার মল্লিক, থানার এসআই আনোয়ার হোসেন, বেঞ্চ সহকারি আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে ক্রেতাদের মাঝে সঠিক পরিমাপে মানসম্মত খাবার পৌঁছে দিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ