বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার শপথ নিয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ডে-নাইট কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনভর কুরআন তেলাওয়াত, আলোচনাসভা, কেক কাটা, দোয়া মাহফিল ও এতিম হাফেজদের মাঝে খাদ্য বিতরণ এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।

এ-উপলক্ষ্যে সকাল নয়টা থেকে কুরআন তেলাওয়াত, দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম হাফেজদের মাঝে খাদ্য বিতরণ ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি সাহানা মহিদ বুলুর সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, ক্রিয়া সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য এড. জিয়াউর রহমান জিয়া, মাহফুজা রুবি।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, সোহাগ সোসেন, আজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সাবেক সাংগঠনিক সম্পদক রিফাত হাসান রাসেল, সাবেক তরুণ লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোনয়ন হোসেন অনু, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান অপু, শেখ এজাজ উদ্দীন তাপস, সৈয়দ সাহিদ হাসান, সাইমুল রাপ্পি, ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান, খায়রুল্লা আরাফাত, রঞ্জিত ঘোষ, যুবলীগ নেতা এসএম তুহিনুর রহমান তুহিন, রবিউল ইসলাম, আলআমিন, রাজিব হোসেন, নাসির হোসেন, আওয়ামী লীগ নেতা মারুফ খান চৌধুরী, কাজী সাইদ হাসান দোলন, মনিরুল ইসলাম ফুলবাবু প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা