বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতু: সাতক্ষীরায় এমপি রবির পক্ষে দোয়ানুষ্ঠান ও মিষ্টি বিতরণ

আগামি ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি কামনা ও সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাতক্ষীরার সদর নির্বাচনী এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বাদ জুমআ সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় পদ্মাসেতুর উদ্বোধনের খুশিতে মহান আল্লাহর দরবারে এ বিশেষ দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জামে মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করে দোয়া অনুষ্ঠানে শরীক হন। দোয়া শেষে মসজিদের মুসুল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।
পরে তিনি শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, পিএন স্কুল মোড়, পাকা পোল মোড়, নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করেন।

২৫জুন দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৪টি মসজিদে একযোগে বাদ জুমআ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতা কর্মী ও দলীয় জনপ্রতিনিধিদেরকে স্ব স্ব এলাকার মসজিদে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার নাম মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালিরা সবই পারে, বাংলাদেশ পারে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!