বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মাদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় কলারোয়া পৌর সদরের তরকারিপট্টির দলীয় অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সফল সভাপতি এম মুনছুর আলী।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল্লাহহেল আলীম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌরসভার সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,তালা উপজেলার সভাপতি নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলতাফ হোসেন, যুব সংহতীর সভাপতি তুহিন হোসেন, সাধারণ সম্পাদক মীর আবুল কালাম, পৌর সভাপতি আজিবার রহমান, জাতীয় পার্টিরনেতা সাবুর আলী, আঃ রউফ, আঃ লতিফ, আমিনুর রহমান, কাজী সাহিদুর রহমান, তোতা, তুহিন আলী, আব্দুল আহাদ, মফিজুল ইসলাম, আব্দুল বারি, আব্দুল খালেক, আব্দুল মান্নান, আজিবার রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তরকারি বাজার জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়