শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছায় বিশাল গাঁজা গাছ উদ্ধার! চাষী গ্রেফতার

খুলনার পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বটবৃক্ষের মতো বিশাল এক গাঁজা গাছ উদ্ধার করেছে। একই সাথে গাছের মালিক চাষী সঞ্জয় দে (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । সে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের মৃত বৈদ্যনাথ দে’র ছেলে ।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সঞ্জয়ের পানের বরজ থেকে এ গাঁজা গাছ উদ্ধার করেন। স্থানীয়রা জানায় সে দীর্ঘদিন ধরে গাজা চাষ করে আসছে। উদ্ধারকৃত গাছের বয়স এক/ দেড় বছর হবে বলে ধারনা করছে পুলিশ।

এব্যাপারে পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত গাজা গাছটি বটবৃক্ষের মত বড়। গোপন সংবাদে গাছটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গাছের মালিককে। থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান