শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

“বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রসাশন ও বনবিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। আলোচনা সভার শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবির প্রমূখ।
বক্তারা বলেন,বাঘ সুন্দরবনের প্রহরীর দায়িত্ব পালন করে। তাই সুন্দরবনকে রক্ষায় বাঘ যাতে হৃাস না পায়,সেদিকে সবার যত্নবান হতে হবে। ২০১৮ সালের সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা দাড়ায় ১১৪টি। পরিসংখ্যানটি সুন্দরবনে বাঘ ব্যাপকভাবে কমে যাওয়ার ইঙ্গিত দেয়।

চলতি সালের শেষের দিকে সুন্দরবনে আবারো জরিপ করা হবে। বাঘের সংখ্যা বাড়লে সেটি সবার স্বস্তির কারণ হবে বলে জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে