সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব বয়াতী ( ১৬) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পাঁচরাস্তার মোড় সংলগ্ন অগ্রদূত ক্লাব সংলগ্ন বশির মিয়ার নির্মানাধীন চার তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তার মৃত্যু ঘটে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে মরদেহ থানায় নিয়ে আসে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নেরে মঠেরপাড় গ্রামের বাসিন্দা মোঃ কামাল বয়াতির ছেলে ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র মো. রাকিব বয়াতী পারিবারিক অভাব অনাটনের কারনে রং মিস্ত্রীর সহযোগী হিসাবে কাজ করত। বৃহস্পতিবার সকালে উপজেলার অগ্রদূত ক্লাব সংলগ্ন বশির মিয়ার (হুজুর) এর চারতলা ভবনের তৃতীয় তলায় রংয়ের কাজ করার সময় বিদ্যুতের তারের স্পর্শ লেগে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় সঙ্গীয় রং মিস্ত্রি ও সহযোগীর ও স্থানীয় লোকজন ভ্যানযোগে শরণখোলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাক্তার মো. রবিউল ইসলাম জানান, বৈদ্যতিক তারে জড়িয়ে হাতের একটি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন জনান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত