শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের মতো কেউ এত স্বাধীনভাবে লিখতে পারে না: তথ্যসচিব

বাংলাদেশের মতো কোথাও এত স্বাধীনভাবে কেউ লিখতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ।

তিনি বলেন, এমন কোনো দেশ নাই যারা এত মুক্ত আকাশের মতো লিখতে পারে। এ কারণে দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে সরকার নীতিমালা করলেও তা ঠিকমতো বাস্তবায়ন করতে পারে না। রাজনৈতিক কারণে ব্যালেন্স করে চলতে হয়।

শনিবার (১৩ আগস্ট) ‘রেগুলেশন অব ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্ম: দি নিড টু স্ট্রাইক দি রাইট ব্যালেন্স’ শীর্ষক সেমিনারের তিনি এসব কথা কথা।

এফবিসিসিআই বোর্ডরুমে এ সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক মাধ্যমের সঙ্গে জড়িত উদ্যোক্তারা।

সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, আমাদের দেশের ডিজিটাল মিডিয়া মহা সমুদ্রের মতো। শুনতে পাই পানের দোকানদারও নাকি অনলাইন পত্রিকা খুলে বসেছেন। উপজেলায় একাধিক অনলাইন পত্রিকা রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি নিবন্ধন ছাড়া সব অনলাইন বন্ধ করবো। আমরা এ বিষয়ে বিটিসিএল’কে বললাম। সেখান থেকে আমাদের জানানো হলো মাত্র ৫ থেকে ১০ শতাংশ ডোমেইন নেওয়া, বাকি সব বিদেশ থেকে নেওয়া। এখানেও বাধা-বিপত্তি রয়েছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দেই। কিন্তু আমাদের উদাহরণ আমাদের দেশ নিজেই। জাপানের লোকেরা মানুষ ঠকানোর কথা চিন্তাও করে না। কিন্তু আমরা সব সময় লোক ঠকানোর চিন্তা করি। এক্ষেত্রে আমি নিজে পরিবর্তন না হলে আমরা পরিবর্তন হবো না।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল