শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন রাস্তার কাজের উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সভা করার পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি রাস্তার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের উদ্বোধনস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাস্তার কাজের উদ্বোধনকে কেন্দ্র করে প্রথমে জামায়াতে ইসলামী একই স্থানে বিক্ষোভ সভা করে। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য দেন এবং রাস্তার কাজের উদ্বোধন নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা একই স্থানে রাস্তার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের জেলা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি উন্নত সড়ক শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানাতে হবে। একই সঙ্গে রাস্তার পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে অতিথিরা রাস্তার কাজের উদ্বোধন করেন এবং সড়কের পাশে বৃক্ষরোপণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ