মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

মুন্সিগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম শুনানি শেষে মঙ্গলবার মামলা থেকে হৃদয় মণ্ডলকে অব্যাহতির আদেশ দেন। বুধবার (১৭ আগস্ট) সে আদেশপত্রে সই করেন বিচারক।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের জিআরও জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় চূড়ান্ত রিপোর্ট দেয় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। পরে মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার শুনানি নেন। এতে মামলার বাদীপক্ষের কোনো আপত্তি না থাকায় মামলা থেকে অব্যাহতি পান হৃদয় মণ্ডল।

শিক্ষক হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম অব্যাহতির আদেশ দেন। তবে মৌখিক ঘোষণার পর আজ আদেশপত্রে সই করেছেন বিচারক।

তিনি আরও বলেন, গত ৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। প্রতিবেদনে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে আনা আগের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদনপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে গত ২২ শে মার্চ মামলা করেন ওই বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ। পরে ওই মামলায় হৃদয় মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়টি নিয়ে দেশব্যাপী বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলে ১৯ দিন কারাভোগের পর মুক্তি পান শিক্ষক হৃদয় মণ্ডল।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী