মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজপথে শক্তির জানান দিলো আওয়ামী লীগ

আগামী নির্বাচন উপলক্ষে রাজপথে নিজেদের শক্তির জানান দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর জমায়েত করেছে দলটি। পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেও সে ইঙ্গিত মিলেছে।

রাজধানীতে ক্ষমতাসীনদের এই কর্মসূচি সফল করতে দুপুরে রাজধানীর বিভিন্ন ইউনিট ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে রমনায় আসতে শুরু করে নেতাকর্মীরা। সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা কর্মসূচিতে মিছিল নিয়ে যোগ দেন।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকেল ৩টার পর সমাবেশ শুরু হয়ে চলে সাড়ে ৫টা পর্যন্ত।

বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মৎস্য ভবন, কদম ফোয়ারা, জিরো পয়েন্ট হয়ে গুলিস্তানের দলীয় কার্যালয়ে শেষ হয়।

এদিকে কর্মদিবসে ব্যস্ততম সড়কে দীর্ঘ ৫ ঘণ্টার এই কর্মসূচি রাজধানীজুড়ে চরম যানজটের কারণ হয়েছে। মৎস্য ভবন ও শাহবাগ হয়ে গন্তব্যে যাওয়া পরিবহনকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়েছে। ২ ঘণ্টা থেকে শুরু করে ৪-৫ ঘণ্টাও জ্যামে বসে থাকতে হয়েছে কোনো কোনো গাড়িকে। এর প্রভাব রাজধানীর অন্য সড়কগুলোতেও পড়েছে।

এর ফলে বিকেলেও অফিস থেকে ফেরা লোকজন পড়েছেন চরম দুর্ভোগে। এমনকি সচিবালয়ে সংবাদ কাভার করে সময়মতো মিডিয়া হাউজেও যেতে পারেননি সংবাদকর্মীরা।

রাজধানীর ওই বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গতবার জগাখিচুড়ির ঐক্য করে ধরা খেয়েছে, এবারও ধরা খাবে। আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম। খেলা হবে, খেলা। রাজপথে মোকাবিলা হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়ে দেবে, আগামীর বাংলাদেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

সমাবেশে ড. হাছান মাহমুদ বলেন, পেট্রলবোমা হামলাকারীদের রাজপথ থেকে বিতাড়িত করতে আজ থেকে নামলো আওয়ামী লীগ। এখন বিএনপি লাফাচ্ছে। তাদের লাফানো পুকুরে ব্যাঙের মতো।

এদিকে রাজধানীর মতো সারাদেশের সব জেলা ও উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচি পালন করেছে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম