বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়।

আটক দুই পাচারকারী হাবিবুর রহমান (২৯) বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫) একই গ্রামের আবু বক্করের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে ।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি