সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ১০৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

ওসির সাথে পুজা উদযাপন কমিটির আইন শৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আশাশুনিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের থানা অফিসার ইনচার্জে এর সাথে মতবিনিময় সভা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ এর কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তাই এই দুর্গোৎসবে প্রতি বছরের ন্যায় এ বছরেও থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলায় ১০৮টি পুজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

পূজা উপলক্ষে কোথাও কোন মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও জুয়া সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সে বিষয়ে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ২৪ ঘণ্টা ডিউটি পালন করবে। কোন ব্যক্তি যদি আইনশৃক্সখলা ভঙ্গ করে নাশকতার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো। এবং সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি দুর্গোৎসবে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য স্ব-স্ব মন্দির কমিটির সকলের সহযোগিতা কামনা করেছেন। মত বিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, আশাশুনি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুবোধ কুমার চক্রবত্তীসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক