মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইলিশপুরে মুচলেকা গ্রহন করে বাল্য বিবাহ বন্ধ

কলারোয়া পল্লীতে মুচলেকা গ্রহন করে এক বাল্য বিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।

সূত্র জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইলিশপুর গ্রামের শওকত আলীর ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী (১৪ বঃ) কে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়।

গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের তদারকিতে তাৎক্ষনিকভাবে বিবাহ বন্ধের ব্যবস্থা গ্রহন করেন।

শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে আখতারুল ও মোখলেছুরকে ঘটনাস্থলে পাঠিয়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা শওকত আলীর কাছ থেকে বিবাহ যোগ্য না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবো না এই প্রতিশ্রুতিতে লিখিতভাবে মুচলেকা গ্রহন করে বিয়ে বন্ধ করা হয়। পরে বাল্য বিবাহের সকল আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস জানান, বাল্য বিবাহ রোধে সকলকে আরো সচেতন হতে হবে এবং সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত