শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র সমাপনী ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের
সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ স.ম কাইয়ুম, সহকারী
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব
নেতা মীর মহিতুল আলম মহি, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় সদর উপজেলা বনাম আশাশুনি উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম আশাশুনি উপজেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ২-০ গোলে সাতক্ষীরা সদর
উপজেলাকে হারিয়ে আশাশুনি উপজেলা জয়লাভ করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে
আশাশুনি উপজেলা জয়লাভ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা