শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের তৃতীয়
কোয়ার্টার ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, মীর
হাবিবুর রহমান বিটু, যুবলীগ নেতা জুয়েল, মিজান, আবুল বাসার প্রমুখ।

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে অংশ নেয় ভোমরা ইউনিয়ন বনাম ঘোনা ইউনিয়ন। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় শেষ মুহুর্তে ভোমরা ইউনিয়ন ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে ১-০ গোলে ঘোনা ইউনিয়নকে ইউনিয়নকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন
রেফারী মো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আসাদ ও শাম্মু।

রবিবার দুপুর ২টার আগেই কোমরপুর ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার
হাজার দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন। আগামী ১০ অক্টোবর রবিবার কুশখালী ইউনিয়নের শিকড়ী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেবে দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে বল্লী ইউনিয়ন বনাম দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে আলিপুর ইউনিয়ন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত