মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২২’ পালিত

কলারোয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২২’ পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেনের স্বাগত বক্তব্য শেষে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বাবুল আক্তার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর গফুর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সমবায় পরিদর্শক আল আমিন, কল্যান সমিতির কর্মকর্তা শিক্ষক আঃ করিম, শহিদুল ইসলাম, ফারুক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সমবায় সমিতির কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ সহ ৫টি সমবায় সংগঠনের অবদানস্বরুপ সন্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম