শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন। এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেয়া হয়। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিমবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে কোনো হিন্দু অনুপ্রবেশ করেনি : আসামের মুখ্যমন্ত্রী

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতায় বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তবে এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেননি বলে জানিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

ফের ১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুল-জিয়াউল

নিউমার্কেট এবং লালবাগ থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ২৪ (আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে আসামি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউলকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারেবিস্তারিত পড়ুন

বন্যা মোকাবিলা এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)’র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তাব্যাক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকেবিস্তারিত পড়ুন

ভারতে পালানোর সময় প্রাণ গেলো ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্নার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় মারা গেছেন। তার মারা যাওয়ার কারণ দুই ধরনের খবর পাওয়া গেছে। কেউ কেউ বলেছেন তিনি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। নিহতের শরীরে গুলির চিহ্ন ও রক্ত দেখা গেছে। তবে তার স্বজনদের দাবি মেঘালয়ে পাহাড় থেকে পা পিছলে পড়ে মারা গেছে। শনিবার (২৪ আগস্ট) সকালে ভারতের মেঘালয় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রেবিস্তারিত পড়ুন

মুখ তুলে তাকাননি দীপু মনি, উত্তেজিত ফিরোজ

রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দ্বিতীয় দফায় ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ রিমান্ড শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি চলাকালে তিনি ১৫ মিনিট মুখ ফিরে সামনে তাকাননি। নিশ্চুপ হয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে ছিলেন। এ ছাড়া রিমান্ড শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নিশ্চুপ থাকলেওবিস্তারিত পড়ুন

কলারোয়ার ঝাঁপাঘাটে বিএনপির আলোচনা সভা

শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখার আহবান জানিয়ে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঝাঁপাঘাটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ঝাঁপাঘাট মোড়ে ওই সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন কলারোয়া পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তপু, বিএনপি নেতা ফারুক আহমেদ, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ ও আলমগীর কবির, পৌর যুবদলের যুগ্মবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় নয় : তারেক রহমান

দেশের বন্যাদুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বীতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে,বিস্তারিত পড়ুন

সিলেট সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক আটক, ভিডিও ভাইরাল

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি তাকে আটক করে। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে তাকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী হত্যা মামলায়বিস্তারিত পড়ুন