Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার ভারিবর্ষণে ডুবছে ভারতের পশ্চিমবঙ্গ

টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের ত্রিপুরাসহ বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চল। একইসঙ্গে লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশকিছু জেলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সারারাত বৃষ্টি হওয়ায় শুক্রবার এসব এলাকায় পানি জমতে থাকে। এর আগে সিকিমে পাহাড়ধসের ফলে জলবিদ্যুৎকেন্দ্রের একাংশ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙন, পুনর্ভবা ও গঙ্গা নদীতে পানিরস্তর বেড়েছে। বিপৎসীমার উপরবিস্তারিত পড়ুন
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাওঃ আসাদুজ্জামান ফারুকী ও সানবীম করিম সিয়াম: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩আগস্ট) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হোন শিক্ষার্থীরা। পরে কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৫ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (১৮ আগস্ট) দুপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে পোস্ট অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে ৫দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। ৫দফা দাবির মধ্যে আছে- ১. বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দী ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করাবিস্তারিত পড়ুন
আমাকে ‘স্যার’ বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই। আমাকে স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। তিনি বলেন, আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেবিস্তারিত পড়ুন
শিক্ষায় বেহাল অবস্থা চলছে : শিক্ষা উপদেষ্টা

দেশে শিক্ষায় বেহাল অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবক শূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যাতে আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।বিস্তারিত পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিন

দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরেও পরিবর্তন আসল। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধিদপ্তরের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে আরেক প্রজ্ঞাপনে খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারীবিস্তারিত পড়ুন
প্রাণ বাঁচাতে সেনানিবাসে সবচেয়ে বেশি আশ্রয় নেয় পুলিশ: আইএসপিআর

রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে মোট ৬২৬ জন আশ্রয় নেন দেশের বিভিন্ন সেনানিবাসে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পুলিশ সদস্য-কর্মকর্তা। রোববার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, ওই সময় সব মিলিয়ে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে ৫১৫ জনই পুলিশের সদস্য-কর্মকর্তা। ৫১৫ জনের মধ্যে ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশেরবিস্তারিত পড়ুন
গণআন্দোলনে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন: ড. ইউনূস

সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিকালে তিনি এ কথা বলেন। ড. ইউনূসবিস্তারিত পড়ুন
দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান

দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান। সাংবাদিক শফিক রেহমান ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন তিনি। গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের অধ্যাদেশ জারি

বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা ও সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দিয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার রাতে এসব অধ্যাদেশ জারি করেন। এর আগে শনিবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করেবিস্তারিত পড়ুন

