Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আগামী নির্বাচনের সময় নিয়ে কূটনীতিকদের যা জানালেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিকালে তিনি এবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব কানিজ ফাতেমার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। ২০২০ সালের ২৩বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির সাক্ষাৎ

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা। বিচারপতিগণ হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধানবিস্তারিত পড়ুন
বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের জোর হাওয়া। সেই হাওয়া এবার লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবিসহ সব ফেডারেশনকেই ঢেলে সাজানোর কথা জানান তিনি। বর্তমানে বিসিবিপ্রধানের ভূমিকায় রয়েছেন নাজমুল হাসান পাপন। তার অধীনে ২৪ জন পরিচালক রয়েছে বিসিবিতে। যারা নানা দায়িত্বে কাজ করছেন। তবে গত কদিন ধরেই গুঞ্জন পদত্যাগবিস্তারিত পড়ুন
হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে, শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গেবিস্তারিত পড়ুন
এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই: নাহিদ ইসলাম

এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি। মো. নাহিদ ইসলাম ফেসবুকে লিখেন, ‘রাজনৈতিক দলগঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ না। এই মূহুর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশগঠন-সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র-জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারবিস্তারিত পড়ুন
সাবেক পানি সম্পদ মন্ত্রী আটক

সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে আছেন।বিস্তারিত পড়ুন
সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক বিএনপির

দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ নির্মাণসহ ক্রান্তিলগ্নে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একইসঙ্গে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোটের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় ঐক্য পরিষদ থেকে ৮ দফা দাবি পেশ করলে ক্ষমতায় গেলে তা পূরণেরবিস্তারিত পড়ুন
সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসববিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে শপথ নিয়েছেন আরও চার উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা ২১ জন। নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেয়াসহ পুরোনো কয়েকজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সদ্য শপথ নেয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাংগীর আলম চৌধুরী। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষিবিস্তারিত পড়ুন

