শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া ভুল ছিল : মাহী বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে গত নির্বাচনে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত। আমি উপলব্ধি করি, এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।’

মঙ্গলবার রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে নয় দফা দেন মাহী বি চৌধুরী।

মাহী বি চৌধুরী বলেন, ‘আমি বলতে চাই, বিকল্পধারার রাজনীতির প্রবক্তা অধ্যাপক একিএম বদরুদ্দোজা চৌধুরীর শেষ ৯ দফা নির্দেশনা অনুযায়ী দল পুনর্গঠন করে স্বল্পতম সময়ের আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বিকল্প জেনারেল-২ (দ্বিতীয় প্রজন্ম) যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ।

আমরা অধ্যাপক বি চৌধুরীর নেতৃত্বে বিকল্প রাজনীতির যে বীজ বপন করেছি, ২০২৫ থেকে ২০৪৫ বিকল্পধারা জেনারেল-২ সে বীজের অঙ্কুরোদগম ঘটাবে আমরা এটা বিশ্বাস করতে চাই। শান্তির বার্তা নিয়ে এগিয়ে যাবে বিকল্পধারা।’

মাহী বি চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে রাজনীতিতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাইলে প্রথমে বৈষম্যমুক্ত করতে হবে সংসদকে এবং এই সংসদে আনুপাতিক হারে নির্বাচন ছাড়া বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা যাবে না।

বারিধারায় বিকল্পধারা, বাংলাদেশ এর প্রয়াত প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসা ‘মায়া-বি’ এই সংবাদ সম্মেলন ডাকেন দলের ‍মুখপাত্র। সংবাদ সম্মেলনে প্রয়াত প্রেসিডেন্টের ৯ দফা নির্দশনা তুলে ধরেন তিনি।

বি চৌধুরীর ৯ দফা নির্দেশনাসমূহ হচ্ছে-প্রজন্ম পরিবর্তন (প্রতি ২০ বছর অন্তর গঠনতন্ত্রে ব্যাপক সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে বিকল্পধারার দায়িত্ব হস্তান্তর), দলীয় কাঠামো (সিঙ্গেল ইউনিট পার্টি, সমন্বিত ও যৌথ নেতৃত্ব, কর্মসূচি ভিত্তিক সংগঠন গড়ে তোলা), দর্শন, রাজপথে ন্যূনতম দৃশ্যমান রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, সকল পর্যায়ে এবং সকল ক্ষেত্রে বিকল্পধারার রাজনৈতিক ভাষা (অন্তর্ভুক্তিমূলক, শান্তিময় ও সন্মানজনক), অহিংস ও রক্তপাতহীন কর্মকাণ্ড পরিচালনা, নিজস্ব উপার্জিত অর্থে দল পরিচালনা, বিকল্পধারার বিশ্বাস সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহতা‘লা, সকল ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ডে কোনো প্রকার পেশীশক্তি অথবা ক্ষমতা প্রদর্শন বিকল্পধারায় নিষিদ্ধ, দলের যেকোনো পদ বা পর্যায়ের নেতৃত্ব গ্রহণের যোগ্যতার ভিত্তি গণতান্ত্রিক পন্থায় নির্ধারণ, পারিবারতান্ত্রিক রাজনীতির কোনো সুযোগ থাকতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী