Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ ও কমিশনার আছিয়া খাতুন এবং কমিশনার জহুরুল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্রটি দুদক সচিবের কাছে জমা দিয়ে তারা কার্যালয় ত্যাগ করেন। মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি। প্রসঙ্গত, মঈনউদ্দীন আবদুল্লাহ ছিলেন দুদকের ষষ্ঠ চেয়ারম্যান।বিস্তারিত পড়ুন
২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, গতকাল পর্যন্ত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইনস্টিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছেবিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুবেল মীর (৩১) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মীর (৩১) নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া আশরাফ মীরের ছেলে। সোমবার (২৮ অক্টোবর) নড়াগাতি থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামর আলতাফ হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ)বিস্তারিত পড়ুন
বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মাস রমজানের ইতোমধ্যে ক্ষণগণনা শুরু হয়েছে। রমজান মাসের অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি ক্যালেন্ডার অনুয়ায়ী, শাবানের পরই আসে রমজান মাস, সেই হিসাবে আর চার মাস বাকি আছে। এর মধ্যেই ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মধ্যপ্রাচ্যভিত্তিক দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি সোমবারবিস্তারিত পড়ুন
কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীতে বিএনপির অফিস উদ্বোধন ও সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে দক্ষিন ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিন ভাদিয়ালী ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসছে ন্যায্যমূল্যের দোকান

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় ন্যায্য মূল্যের দোকান বসবে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তত্ত্বাবধায়নে থাকবেন নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এ.এইস রিফাত। তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে কাঁচামালসহ বিভিন্ন ধরণের মালামাল বিক্রয় করা হবে। সকলকে ন্যায্যমূল্যের দোকান থেকে মালামাল ক্রয়ের আহবান জানিয়েছেন তিনি।
মনিরামপুরে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু

যশোরের মনিরামপুরে ঘর জামাইয়ের (মেয়ের স্বামী) লাঠির আঘাতে শাশুড়ী আনোয়ার খাতুন (৫৫)-এর মৃত্যু হয়েছে। আনোয়ারা খাতুন উপজেলার ঘিবা গ্রামের বজলুর রহমানের স্ত্রী। রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানাযায়, জামাাই আবুল বাশার (৪২) ঘিবা গ্রামের আনোয়ারা খাতুন ও বজলুর রহমান দম্পতির একমাত্র সন্তান রেক্সোনা খাতুনকে বিয়ে করে ঘর জামাই থাকে। গত ১৯ অক্টোবর পারিবারিক কোলহের জের ধরে জামাই আবুল বাশার বাঁশের লাঠি দিয়ে শাশুড়ী আনোয়ারবিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন কুার ঘোষ, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়কবিস্তারিত পড়ুন
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ূন, সেক্রেটারি মাসুম

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৩টি পদের বিপরীতে ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। মনোনয়ন পত্র জমা হয় ১৩টি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেককেই নির্বাচিত হন। নির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি হুমায়ূন কবীর, সহ-সভাপতি মারুফ হোসেন, মনিরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান রিপন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শিমুল মোড়ল, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মুরাদবিস্তারিত পড়ুন

