সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাংবাদিক কন্যার চিকিৎসার খোঁজখবর নিলেন সাতক্ষীরা জামায়াত নেতৃবৃন্দ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দৈনিক, জবাবদিহি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি শাহজান আলী মিটুনের কন্যা নূর জাহান মাহির (১৮ মাস) চিকিৎসার খোজ খবর নেন— জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, জেলা মিডিয়া বিভাগের সমন্বয়ক সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর জেলা টিম সদস্যবিস্তারিত পড়ুন

জমে উঠেছে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর বনিক সমিতির নির্বাচন

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে জেলার সর্ববৃহৎ দৈর্ঘ্য ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন। ব্রহ্মরাজপুর বাজারের আহ্বায়ক কমিটি গত ২৭ অক্টোবর রাত ৯টার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচন সম্পন্ন করতে আহ্বায়ক কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ২৯-৩১ অক্টোবর মনোনয়ন পত্র ক্রয়, ১লা নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২ ও ৩ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বিস্তারিত পড়ুন

তারেক রহমানের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শারদীয় দুর্গোৎসব-উত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,বিস্তারিত পড়ুন

সর্বশেষ কবে বিদেশ গিয়েছিলেন খালেদা জিয়া

দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বলে জানা গেছে। জানা গেছে, প্রথমে খালেদা জিয়া লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। পরে লন্ডন থেকে তৃতীয় একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ওবিস্তারিত পড়ুন

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতনবিস্তারিত পড়ুন

জুলাই হত্যাকাণ্ডে দোষীদের ‘মৃত্যুদণ্ড’ নিয়ে যা বললেন আসিফ নজরুল

জুলাই হত্যাকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড রহিতের প্রশ্নে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ড রহিতের সুযোগ নেই। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে টুর্ক বেশি প্রশ্ন করেছেন। তিনি মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা রহিতবিস্তারিত পড়ুন

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। চিকিৎসার উদ্দেশে তার এই বিদেশ যাত্রা। জানা গেছে, প্রথমে খালেদা জিয়া লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। পরে লন্ডন থেকে তৃতীয় একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। দুর্নীতির মামলায় ১৭বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

আওয়ামী লীগসহ ১১ রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখতে চেয়ে করা রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এই আদেশের পরে আদালতে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, রিটকারীরা আর এটি চালাতে চান না। এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গু হওয়া শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই-আগস্ট সেশন থেকে এটি কার্যকর হবে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এ বিষয়ে আবেদন করবেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এবিস্তারিত পড়ুন

বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি

নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই কমিশনে সদস্য হয়েছেন হাইকোর্টের জৈষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইতিমধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সদস্য হিসাবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি কর্তৃক মনোনীতবিস্তারিত পড়ুন