রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও ডায়েরী বিতরণ

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে কলারোয়া আলামিন ট্রাস্ট মিলনায়তনে একটি নিরাপদ, শান্ত, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সমাজের সকল স্তরে সৎ, যোগ্য ও চরিত্রবান লোক তৈরির লক্ষ্যে ইমাম, খতিব, আলেম, দাঈ, ওয়ায়েজ ও মুফাসসির করণীয় শীর্ষক এ আলোচনা সভা ও ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও সেক্রেটারি আজহার মাহমুদ আনোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মজলিসুল মুফাসসিরিন এর প্রধান উপদেষ্টা সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম সিংহলাল দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা আব্দুল মুনায়েম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী ও মাওলানা খাদেমুল ইসলাম তারাকী, সহঃ সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাম হোসেন, অর্থ সম্পাদক ক্বারী জাহাঙ্গীর হোসাইন সিদ্দিকী, অফিস সম্পাদক মাওলানা মকবুল হোসাইন আযোমী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত যুক্তিবাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল গফুর আজাদী, প্রচার সম্পাদক এম এ মামুন হোসাইন আজাদী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবিদ হাসান ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফিজুর রহমান আজাদী প্রমুখ।

উল্লেখ্য যে, আলোচনা শেষে ওলামায়ে কেরামের মাঝে ২০২৪-২৫ সেশনের জন্য ওয়ায়েজদের হাতে ডায়েরী তুলে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন