শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ড. আহসান এইচ মনসুর। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ড. আহসান এইচ মনসুর বলেন, এ বিষয়টি আমিও শুনেছি। ড. মনসুর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডা চলে যান। একজন স্নাতকোত্তর ছাত্র এবং গবেষণা সহকারী হিসেবেবিস্তারিত পড়ুন

পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে কমিটি গঠন

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার স্মারক থেকে জানা গেছে। স্মারকে বলা হয়, ১০ সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্মারকে বলা হয়, ১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সভায় বিস্তারিত আলোচনার পরবিস্তারিত পড়ুন

এনএসআই’র নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিতর্কিত চিঠি: ধর্ম মন্ত্রণালয়ের সেই সিনিয়র সহকারী সচিবকে বরখাস্ত

কোটাবিরোধী আন্দোলনের নামে ‘সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে বরখাস্ত করে ধর্ম মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) খান শাহানুর আলমের সই করা চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক, হজ অফিসের পরিচালক এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

জমি-জমা সংক্রান্ত বিরোধ

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, আহত ৫

দীপক শেঠ, কলারোয়া: জমি-জমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এবাদুল হক (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে এবাদুল হকের দীর্ঘদিন বিরোধ চলছিলো। এরই জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ হযরত আলীর লোকজন। তারা এবাদুলবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান

কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসায় ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার অডিটোরিয়ামে সকাল দশটায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা ওমর আলী, শিক্ষক আব্দুল গফফার, ও মোঃ আবুল কামাল। এসময় মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরবী প্রভাষক এ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

হজের প্রাক-নিবন্ধন শুরু

আগামি বছরের হজের প্রাক-নিবন্ধন সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামি বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে জাতীয় শহীদ মিনারেবিস্তারিত পড়ুন

১৯ আগস্টের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ

আগামি ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামি সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।