Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পুলিশের হাবিবুর ও মনিরুল বাধ্যতামূলক অবসরে

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটিবিস্তারিত পড়ুন
এবার আইন কমিশন থেকে ‘সেই’ এবিএম খায়রুল হকের পদত্যাগ

এবার আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ‘সেই’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ২০১৩ সালের ২৪ জুলাই প্রথমবারের মতো তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খায়রুল হক। এরপর ২০১৬ সালে মেয়াদ শেষে মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এরপর ২০২২ সালের ২৭ অক্টোবর তাকে আইন কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ওবিস্তারিত পড়ুন
১৫ আগস্টের ছুটি বাতিল

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। উপরের নির্দেশনা পেলে মঙ্গলবারই (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামিকাল বুধবার হবে। তার আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন,বিস্তারিত পড়ুন
অবশেষে পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি। সারওয়ার আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’ ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা। বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসনবিস্তারিত পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ফিন্যান্সিয়াল)। মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউয়ের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টবিস্তারিত পড়ুন
পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল হয়েছে। বেশ কয়েকজনকে নতুন দপ্তর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে। রদবদল হওয়াদের মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এ এফবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উপজেলা মোড়স্থ বাসভবন চত্বর থেকে বের হওয়া বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া বাজারে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগের কারণে আমরা কোন মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। প্রতিনিয়ত হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিন্তু কিছুই বলিনি, ভুলেনি। এমনকি সাবেক এমপিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যাকারীদের দল আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হত্যাকারী দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোন আপস হতে পারে না। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পথসভায় এসব কথা বলেনবিস্তারিত পড়ুন
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা রক্ষার শপথ নেন ফারুক-ই-আজম। শপথগ্রহণবিস্তারিত পড়ুন
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মঙ্গলবার (১৩ আগস্ট) বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অধিকার সবার সমান। এসময় এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানান তিনি। ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। দুপুর সোয়া ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন,বিস্তারিত পড়ুন

