Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ড. ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত: মাহমুদুর রহমান

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়া উচিত মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করারও প্রস্তাব দিয়েছেন তিনি। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?’ শীর্ষক সংলাপে মাহমুদুর রহমান এ প্রস্তাব দেন। মাহমুদুর রহমান বলেন, যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি নাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিনেরপোতায় খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সড়কে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযান বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ অক্টোবর ‘২৪) বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা নামক স্থানে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৮ টি মামলার বিপরীতে ২বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা। সোমবার সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে দেবহাটা শাখার উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জেলা জামায়াতের আমীর আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী মাওলানা এইচএম ইমদাদুল হক। সেখানে উপস্থিত ছিলেন হাসানবিস্তারিত পড়ুন
শে*খ হা*সিনার নতুন ফোনালাপ ফাঁস, যা বলছে অন্তর্বর্তী সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিদের্শনা পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার ‘কণ্ঠে’ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (২৭ অক্টোবর) রাত থেকে তিন মিনিট ১৭ সেকেন্ডের ফাঁস হওয়া একটি ফোনালাপ নিয়ে আলোচনার শুরু হয়েছে। এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
দেবহাটার হাদিপুর আহছানিয়া হাইস্কুলে হাত ধোয়া দিবস পালিত

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার সখিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় হাদিপুর আহছানিয়া ম্যাধমিক বিদ্যালয়ে এ দিবস পালিত হয়। হাদিপুর আহছানিয়া ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বারের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডারবিস্তারিত পড়ুন
আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সারজিসের রিট

এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রিট দায়ের করেছেন। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এবিস্তারিত পড়ুন
বাংলাদেশি না থাকায় ধুঁকছে কলকাতার পর্যটন ও হাসপাতালগুলো

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মার্কেট, শপিংমল, হাসপাতালগুলো অনেকটাই নির্ভর বাংলাদেশের পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় নিউমার্কেটের মতো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল পল্লিতে। আগে পর্যটক ভিসা নিয়েও এখানকার ডাক্তারের শরণাপন্ন হতেন বাংলাদেশিরা। তবে বর্তমানে বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভিসা পাচ্ছেন না বাংলাদেশি রোগীরা। কলকাতার বাইপাস সড়ক লাগোয়া মুকুন্দপুরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল মণিপাল হাসপাতাল। এই এলাকায় অন্তত আটটি বেসরকারি হাসপাতাল রয়েছে। আছে হাসপাতাল নির্ভর স্থানীয় ব্যবসা বাণিজ্যও।বিস্তারিত পড়ুন
সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে অবসরে পাঠিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।বিস্তারিত পড়ুন
রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন আপিলেও স্থগিত

সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের মৃত্যুর ঘটনায় সোহেল রানার জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। সেই সঙ্গে ২ মাসের মধ্যে হাইকোর্টকে রানার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেন। এর আগে গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেলবিস্তারিত পড়ুন
আ. লীগের লগি-বৈঠা তাণ্ডবের ১৮ বছর আজ

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের ১৮ বছর আজ। ২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মতো পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করে তারা- যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। স্বাভাবিক কারণেই তখন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেশে-বিদেশে। ওই দিনের ঘটনায় মামলা হলেও তা এগোয়নি ১৮ বছরে। বিএনপি-জামায়াত নেতাদের দাবি, একদলীয় শাসনবিস্তারিত পড়ুন

