Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফোন হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে যা করবেন

বর্তমান যুগকে মোবাইল ফোনের যুগ বললেও খুব একটা অমূলক হবে না বোধয়। আমাদের জীবনে মোবাইল এতোটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে যে, এই যন্ত্রটি ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতিসহ দৈনন্দিন কার্যাবলিতে প্রতিটি ক্ষেত্রে মোবাইল ফোন আবশ্যিক হয়ে পড়েছে। তবে একদিকে এ প্রযুক্তি মানুষের জীবন-যাপনের প্রতিটি ক্ষেত্রকে সহজ করেছে, অন্যদিকে ফোন হ্যাকিংয়ের কবলে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। কারণ হচ্ছে— ফোন হ্যাকড হলে, ফোনে থাকা সব তথ্য হ্যাকারেরবিস্তারিত পড়ুন
নগ্ন ছবি লেনদেন আটকে দেবে গুগলের নতুন ফিচার

সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে সম্প্রতি বেশ কয়েকটি নতুন ফিচার আনছে গুগল। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হলো নগ্ন ছবি আদান-প্রদান সীমিত করার লক্ষ্যে আনা ফিচারটি। গুগলের এই ফিচারটি কারো ছবিতে নগ্নতা থাকলে সে ছবি পাঠানোর বিষয়ে ব্যবহারকারীরা সচেতন কিনা সে বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া এমন সব নগ্ন ছবি ঝাপসা করে দেবে। ফিচারটিতে ব্যবহার হয়েছে এমন টুল, যা ব্যবহারকারীর ফোনে থাকা এ ধরনের ছবি শনাক্ত করতে সক্ষম। এর ফলেবিস্তারিত পড়ুন
উগান্ডায় বন্দি ভারতীয় ধনকুবেরের কন্যা, কে এই বসুন্ধরা

অসওয়াল পরিবারের কর্মচারী মুকেশ মেনারিয়াকে অপহরণ এবং খুনের অভিযোগ সংক্রান্ত মামলায় বসুন্ধরাকে আটক করে উগান্ডার পুলিশ। ব্যক্তিগত বিমানসহ সারা বিশ্বে অসওয়াল পরিবারের যত বাড়ি রয়েছে, সেগুলো দায়িত্ব ছিল মুকেশের ওপর। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় বন্দি সুইজারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের পঙ্কজ অসওয়ালের কন্যা বসুন্ধরা অসওয়াল। অসওয়াল পরিবারের কর্মচারী মুকেশ মেনারিয়াকে অপহরণ এবং খুনের অভিযোগ সংক্রান্ত মামলায় তাকে আটক করে উগান্ডার পুলিশ। ব্যক্তিগত বিমানসহ সারা বিশ্বে অসওয়াল পরিবারেরবিস্তারিত পড়ুন
উদারতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন: সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘সবখানে সম্প্রীতির বন্ধন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন। বিএনপি গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেই সম্প্রীতির আলো ছড়িয়ে মানুষের পাশে থাকতে চায়। কোনো পেশীশক্তি নয়, উদারতার মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠুন।’ রোববার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় নিজ বাসভবন চত্বরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ‘বহুদলীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ার শাকদাহ বাজার কমিটি গঠন।। সভাপতি আনিছুর, সম্পাদক শহিদুল

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় শাকদাহ বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আনিছুর রহমানকে সভাপতি ও ডা. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি গোলাম সরওয়ার (আড়ৎ), আব্দুল কাদের ঢালী, কামাল হোসেন গাজি, নজরুল ইসলাম (লেদ), আক্তারুজ্জামানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৭ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাতক্ষীরা ইটাগাছা তিতুর কমিউনিটি সেন্টারে এবং দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরার নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্ত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণবিস্তারিত পড়ুন
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী আর নেই। তিনি রোববার (২৭ অক্টোবর ‘২৪) সকালে ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ওবিস্তারিত পড়ুন
দেবহাটার সখিপুরে হাত ধোয়া দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার সখিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ দিবস পালিত হয়। সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জির সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনবিস্তারিত পড়ুন
২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনের শেষে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামি বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে। রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুলবিস্তারিত পড়ুন
দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দিন আহমেদ

দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সংবিধানের সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই সংকটের পিছে কী শক্তি আছে সেটা আমাদের আগেই অ্যানালাইসিস করতে হবে। বিপ্লবের পরে বিপ্লবের ফসল ছিনতাই হয়ে যায় নাকি সেটা চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় সংকট যাতে সৃষ্টি না হয়, সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয়, সেই সংকট সামনে রেখে পতিত ফ্যাসিবাদ যাতে সুযোগ নিতে নাবিস্তারিত পড়ুন

