Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান, বিএনপি ও ১২ দলীয় জোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে ফারুক বলেন, রাস্তায় ছিলাম আমরা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান, বিএনপি, ১২ দলীয় জোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, আপনারবিস্তারিত পড়ুন
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী আর নেই। তিনি রোববার সকালে ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক,বিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ ব্যক্তিস্বার্থে লড়াই করেনি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাইকে জানতে দিতে হবে ফ্যাসিবাদীরা এ দেশে কী করেছিল আর কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। যারা লড়াই করেছেন, তারা কেউ ব্যক্তিস্বার্থের জন্য করেননি, দেশের জন্য করেছেন। জাতির দায়িত্ব তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি বলেন, এ ইতিহাস সবাইকে জানাতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। রোববার (২৭ অক্টোবর)বিস্তারিত পড়ুন
ইসরায়েল ইরানকে নিয়ে ‘ভুল গণনা’ করেছে, আমরা ‘ঠিক’ করে দেব : খামেনি

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন। তিনি হুমকির সুরে বলেছেন, ইরানকে নিয়ে ইসরায়েল ভুল গণনা করেছে। যা তারা ঠিক করে দেবেন। এরমাধ্যমে মূলত ইসরায়েলের ওপর পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী তেহরানসহ ইরানের তিনটি জায়গায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক সামরিক ও মিসাইল ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা। খামেনি বলেছেন, ইসরায়েলের এইবিস্তারিত পড়ুন
বদলাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৭ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অন্তঃমন্ত্রণালয় সভায় এ নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর/সংস্থা যথাক্রমে ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’-এর নাম ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ ব্যবহার করার জন্যবিস্তারিত পড়ুন
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রণালয়ে

বহুল কাঙ্ক্ষিত বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্বাক্ষরের পর রোববার প্রস্তাবটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে- মামলার সংখ্যা ও প্রশাসনিক কার্যক্রম, অধস্তন আদালতের বিচারকের সংখ্যা বৃদ্ধিসহ নানা কারণে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির কর্মপরিধি ব্যাপক হারে বেড়েছে। এসব বিবেচনায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন জরুরি। শুধু পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমেই অধস্তন আদালতের বিচারকগণেরবিস্তারিত পড়ুন
১২ দলীয় জোট ও গণঅধিকারের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক
রাষ্ট্রপতি অপসারণসহ সংবিধান বাতিলের ইস্যুতে আলোচনা

রাষ্ট্রপতির অপসারণ ও সংবিধান বাতিলসহ নানা ইস্যুতে ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার বিকালে প্রথমে মালিবাগে ১২ দলীয় জোটের কেন্দ্রীয় কার্যালয় ও পরে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা এ বৈঠক করেন। বৈঠক সূত্র জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ছাড়াও সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সংবিধানে ৫ আগস্টের মূলবিস্তারিত পড়ুন
ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো পৌনে ৮ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে ৬ দশমিক ৯৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-২১৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী নেমে গেলে তল্লাশি চালানো হয়। এসময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আরাফাত রহমান কোকোকে যার নির্দেশে সাঁজা দেয়া হয়েছে, তিনিই আবার স্বান্তনা দিতে আসলেন খালেদা জিয়াকে। তার দু:শাসনে অতিষ্ঠ ছিল সবাই। পনের বছরের দু:শাসন শেষে দুপুরের খাবার রেখে শেখ হাসিনা পালিয়েছে। সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যা হত্যা চেষ্টা মামলায় যদি আমার ৭০ বছরের সাঁজা হয়, তবে শেখ হাসিনার সাঁজা হতে হবে হাজার বছরের।’ তিনি শনিবার বিকেলে সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকারবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর

বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

