Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহবান মির্জা ফখরুলের

ছাত্র-জনতার দাবি মেনে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে আজ গণ-আন্দোলনে গুলি, হত্যা ও দমন-নির্যাতনের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবংবিস্তারিত পড়ুন
রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ

আওয়ামী লীগ পাড়ায়-মহল্লা, রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা, সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (৪ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা শেষ কথাটুকু বলতে চাই, বিএনপি-জামায়াত, শিবির-জঙ্গিগোষ্ঠীর উদ্দেশে… আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষসীমা পর্যন্ত পৌঁছে গেছি।বিস্তারিত পড়ুন
একদিনে সংঘর্ষে নিহত ১৪ পুলিশ, আহত ৩০০

সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এ তথ্য জানান। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববারবিস্তারিত পড়ুন
পুলিশ-আ.লীগের সঙ্গে সংঘর্ষ গুলি, ১৪ জেলায় নিহত ৪১

রাজধানী ঢাকাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা। পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ফেনীতে ৭ জন, নরসিংদীতে ৬, মুন্সীগঞ্জে ৩, বগুড়ায় ৪, মাগুরায় ৪, ভোলায় ১, পাবনায় ৩, কুমিল্লায় ২, সিরাজগঞ্জে ১, ধামরাইয়ে ১, রংপুরে ৪, বরিশালে ১, সিলেটে ২, জয়পুরহাটে ১ ও ঢাকায় ১ জনসহ মোট ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তেবিস্তারিত পড়ুন
সোমবার বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় সোমবার (৫ আগস্ট) পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে। রোববার (৪ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিসা আবেদনকারীদের জন্য সোমবার (৫ আগস্ট) পর্যন্ত সকল ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে।
বাংলাদেশের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে। তাদের ডাকে রোববার সারাদেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দু’পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। এসব খবর গুরত্বসহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘রূপান্তরের রূপরেখা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রোববার (৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘রূপান্তরের রূপরেখা’ প্রস্তাব বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ড. সামিনা লুৎফা ও মোশাহিদা সুলতানা উপস্থিত ছিলেন। লিখিতবিস্তারিত পড়ুন
দেশে আবারো ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

দেশে আবারো ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামি সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। একই সাথে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার।
‘সশস্ত্র বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করাবেন না’ : সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা

দেশের চলমান রাজনৈতিক সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের পক্ষে লিখিত বক্তব্যে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বক্তব্যে বলা হয়, সংগঠিত সব হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্যবিস্তারিত পড়ুন
সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান মির্জা ফখরুলের

ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায় সংগত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমারা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবংবিস্তারিত পড়ুন

