শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চন্দনপুর হাইস্কুল

কলারোয়ায় প্রধান শিক্ষকের অনৈতিকতার বিরুদ্ধে মানববন্ধন শিক্ষার্থী-অভিভাবকদের

কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের অনৈতিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে গয়ড়া বাজার শহীদ মিনার সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক ওই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, চন্দনপুর হাইস্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আনছার আলী একজন মামলাবাজ, দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন ব্যক্তি। স্কুলের অর্থ আত্মসাৎ করে কলারোয়ায় জমি কিনেছে, হিজলদী বাজারে দুটি দোকান কিনেছে, আলিশান বাড়ি নির্মাণ করেছে, নতুন মোটরসাইকেল কিনেছে। এছাড়াও কিছুদিন আগে স্কুলের কর্মচারী নিয়োগে বিশাল অংকের অর্থ লোপাট করেছে।

শিক্ষার্থীরা আরো বলেন, স্কুলে পর্যাপ্ত বাথরুম নেই, ক্লাসে ফ্যান নেই। স্কুলজুড়ে নানান সমস্যায় জর্জরিত। কয়েক বছর আগে স্কুলের এক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক ও প্রেম করে বিয়ে করার ঘটনাও আছে তার বিরুদ্ধে।

শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করে বলেন, তিনি স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকেন। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেন প্রধান শিক্ষক। এছাড়া সম্প্রতি সাময়িক বরখাস্ত থাকাকালীন অবস্থায় স্কুলে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরোধ করলে তিনি শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারপিট করেন। এতে উভয় পক্ষের আহত হন। এ ঘটনায়ও প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সাধারণ শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, স্কুলের যাবতীয় হিসাব দাখিল ও প্রধান শিক্ষকের পদত্যাগ।
দাবি মানা না হলে নতুন বছর শুরুতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক