বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করেছে-কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কেউ যদি ভেবে থাকি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাদের ভাবতাম তারা মাঠে এখন দুর্বল বা মাঠে নেই, সেটা ঠিক হবে না। সেই ভাবনাটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝি, রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকত বা থাকতে পারত সে ক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো; তার চেয়েও আরও বেশি কঠিন হবে আগামী দিনের নির্বাচন। অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। ষড়যন্ত্র কাজ করছে। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, আমাদের ধৈর্য ধরতে হবে। আচার-আচরণে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন আপনারা। সবাই মিলে সহ্য করেছি। ছোট ছোট ভুলের জন্য যাতে আমাদের এই বিসর্জন নষ্ট হয়ে না যায়, কষ্ট যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণের সঙ্গে আছি। জনগণের সঙ্গেই থাকব। জনগণই আমাদের শেষ ভরসা।

তারেক রহমান আরও বলেন, আমরা মনে করি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই। আমরা তাদের কাছে যেতে চাই। তাদের বলতে চাই আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন। আমাদের সহকর্মীদের মনে সরকারে এসেছি বলে এক অদ্ভুত অনুভ‚তি এসেছে। আমরা এখনো বিরোধী দলে আছি। তিনি বলেন, তাদের বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে। আপনারা একেকজন বিএনপির প্রতিনিধি। আপনি যেখানে থাকেন আপনাকে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতা হিসাবে চেনে। আপনি যখন আপনার নিকটাত্মীয়-স্বজনের কাছে যান পরিচয় দেওয়ার পর যাতে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা না হয়। আপনার কাজের দ্বারা যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়। আজ বিতর্কিত কথা বা আচরণ করলে ভোটের সময় আপনি তার কাছে যেতে পাারবেন না। কোন মুখে তার কাছে ভোট চাইবেন। দেশের মা-বোন বিএনপিকে ভোট দেন। ধানের শীষে ভোট দেন। আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে। ব্যালট চুরির নির্বাচনে। তাই জনগণকে সঙ্গে রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই। যদি সেটি পেতে চান মানুষের আস্থা অর্জন করতে হবে। দিন শেষে আমাদের মানুষের আস্থা ধরে রাখতে হবে। না হলে ভোট পাবেন না। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। ভোটে জিতলে আপনাকে কাজ করতে হবে ৩১ দফা বাস্তবায়নে।

কর্মশালায় তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে বলেন, দুর্নীতির মাধ্যমে ১৫ বছরে আমাদের দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়ে গেছে। ১৫ দিনের মধ্যেই তা আবিষ্কার হয়েছে। এর মানে ভেতরে আরও অনেক কিছু আছে। যদি ভেতরে আরও গভীরভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে, দেশের কয়েক বছরের বাজেটের টাকার সমান চলে গেছে। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইসমাইল জবিউল্যা, ডা. মওদুদ আলমগীর পাভেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, মো. হারুনুর রশীদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রেহানা আক্তার রানু, তালুকদার খোকন, ড. মাহাদী আমিন, ব্যারিস্টার আবু সাইম, মাহমুদা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, আতিকুর রহমান রুম্মান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম মোশাররফ।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান