বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা আমানউল্লাহ আমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও সাবেক এমপি, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মহাখালী ডিওএইচএসে আমানুল্লাহ আমানের বাসায় ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দুই নেতা রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা করেন। দলকে সুসংগঠিত ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের লক্ষ্যে প্রান্তিক থেকে সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের একসাথে পথ চলার আহবান জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড্যাব নেতা ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাতক্ষীরা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাগদীর আহসান রুবেলসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

উল্লেখ্য, খুলনা বিভাগের বিএনপি’র সম্মেলন বাস্তবায়নে আমানুল্লাহ আমান দায়িত্বপ্রাপ্ত।

 

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী