Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৭ জুলাই পবিত্র আশুরা, থাকে সরকারি ছুটি

বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৬ হিজরি। সেই হিসেবে আগামি ১৭ জুলাই বুধবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যা রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার। তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন
জলবায়ু-ঝুঁকি রোধে সাতক্ষীরায় যাত্রা শুরু করলো ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’

ইব্রাহিম খলিল : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু-ঝুঁকি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৩০ টিরও বেশি যুব সংগঠনের সদস্যদের, একই নেটওয়ার্কের অধীনে একত্রিত করেছে সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু-ঝুঁকি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৩০টি যুব সংগঠনের সদস্যদের একই নেটওয়ার্কের অধীনে একত্রিত করেছে সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ সহযোগিতায় ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ সাতক্ষীরা। শনিবার (৬ জুলাই) সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে কার্যনির্দেশনার শর্তাবলী স্বাক্ষর করার মধ্যদিয়ে দক্ষিণ-পশ্চিমবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বিষ্ণুপুরে সার, বীজ ও চারা বিতরণ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ এবং ১০০ জন কৃষককেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাণ সায়ের খালটি প্রাণ হারিয়ে এখন ময়লার ভাগাড়!

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের পানি নিষ্কাসনের জন্য একমাত্র মাধ্যম প্রাণ সায়ের খালটি এখন প্রাণ হারিয়ে শহরের সবচেয়ে বড় ময়লার ভাগাড়ে পরিণত হয়ে মশা উৎপাদনের কারখানায় রূপ নিয়েছে। অথচ ভরা যৌবন নিয়ে এক সময় সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র হয়ে প্রবহমান ছিল প্রাণ সায়ের খালটি। কিন্তু সেই ভরা যৌবন হারিয়ে সেটা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটিতে ফেলা হচ্ছে ইচ্ছামতো ময়লা-আবর্জনা। ফলে দখল আর দূষণে খালটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। সবকিছু দেখেওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ডাটা ট্রাকিংস জনসংখ্যা ভিত্তিক জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্কিনিং কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাস্থ্য বিভাগবিস্তারিত পড়ুন
নিয়োগ বাণিজ্য
তালার দক্ষিণ মাছিয়াড়া মাদ্রাসায় নিয়োগের আগেই প্রার্থী চুড়ান্ত!

সাতক্ষীরার তালায় দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্তের অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার সভাপতি এরফার মোড়ল ও সুপার আজিজুল ইসলাম পারিবারিক ও আত্মীয়করণের মাধ্যমে এসকল পদে নিয়োগের নীল নক্সা তৈরী করছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে সভাপতির পুত্র ইব্রাহীম মোড়ল কে নিরাপত্তা কর্মী ও আয়া পদে সুপার আজিজুলের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুনের নিয়োগ প্রায় চুড়ান্ত। এখন শুধু ঘোষনা বাকি।বিস্তারিত পড়ুন
নড়াইলের মধুমতী নদীর ভাঙ্গনে দিশেহারা কয়েকশ পরিবার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে মধুমতী নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছে কয়েকশ পরিবার। তীব্র ভাঙ্গনে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে আবাদি জমি, ভিটেমাটিসহ সহায় সম্পদ। এমনকি ভাঙ্গনে বিদ্যুৎ সরবারাহ লাইনের খুঁটিও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত এসব এলাকার মানুষেরা প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছেন। শনিবার সরেজমিন ঘুরে দেখা যায় ভাঙ্গনের এই ভয়াবহ চিত্র। স্থানীয়রা জানান, একাধিকবার মধুমতী নদীর ভাঙ্গনের শিকার হয়েছেন ওই এখানকার মানুষ। গত বছর পানিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন শুকজান বিবি (৮৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) ভোর ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শুকজান বিবি চৌবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার স্ত্রী। মৃতের পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধা ভোর বেলা আযান শুনে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে পাশের বাড়ি গোলাম রসুল মোল্লার পুকুরে ওযু করতে গিয়েছিল। পরবর্তীতে মসজিদেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা: সাতক্ষীরা জেলা কৃষক লীগের নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাশেম কাগুজিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কাশেম কাগুজিকে হত্যার তীব্র নিন্দা ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সম্মানিত সভাপতি মাহফুজা সুলতানা রুবিসহ সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক সেলিম রেজা মুকুল, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, আবুল হোসেন মোল্যা, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম, স.মবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কোটি টাকার নিয়োগ বাণিজ্য রুখতে পাতানো নিয়োগ বোর্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি উপজেলার বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার পুত্র মুকুল সানা। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সুনামের সাথে পাঠদান করে আসলেও সম্প্রতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদবিস্তারিত পড়ুন

