বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিনাকীর ভোট জরিপে এগিয়ে জামায়াত!

এই মুহুর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন?– এমন প্রশ্নে অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও স্যোশাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, ‘অভ্যুত্থানকারীদের নতুন দলের (যদি হয়)’ মধ্যে এ ভোটের আয়োজন করা হয়।

দেখা গেছে, জরিপে ভোট দিয়েছে এক লাখ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে- এমন প্রশ্নে মানুষ এই দলটিকেও সমর্থন জানায়। আর গত ৫ আগস্ট ক্ষমতা হারানো শেখ হাসিনার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে চলে এসেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বৃহৎ রাজনৈতিক দল হলেও মানুষ দলটিকে সেভাবে সমর্থন দেয়নি।

আরও দেখা গেছে, ৫০ শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে আওয়ামী লীগকে ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর জরিপে ২১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানেব রয়েছে বিএনপি। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে কেমন ভোট পাবে- এমন প্রশ্নে দলটি পেয়েছে ১২ শতাংশ ভোট।

২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ নামের অবরোধও দেয়। এক পর্যায়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি চলাকালে রাজধানীসহ সারাদেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকর সমর্থকদের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে সরকার। গত ১৮ জুলাই সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন ও ব্যাপক ভাঙচুর হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। তারপরও সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যায়নি।

আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র- জনতা গণভবন অভিমুখী যাওয়ার ঘোষণা দেয়। ওইদিন দুপুরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। পরে সাধারণ ছাত্র-জনতা অর্ন্তবর্তীকালীন ড. ইউনুসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠন করে। এরপর তৎকালীন প্রধান বিচারপতি পদত্যাগ করেন।
তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু