শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আদালতে জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ

সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটার (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ২৯ অক্টোবরের এক পত্রে উক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ প্রাপ্তদের মধ্যে সরকারী কৌশুলি (জিপি) হিসেবে এড. অসীম কুমার মন্ডল (১), পাবলিক প্রসিকিউটার (পিপি) হিসেবে এড. শেখ আব্দুস সাত্তার এবং নারী-শিশু পিপি হিসেবে এড. শেখ আলমগীর আশরাফকে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ প্রাপ্ত অন্যান্য আইন কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পিপি এড. তোজাম্মেল হেসেব তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এ.বি.এম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মোঃ জালাল উদ্দীন (২), এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল (৩), এড. সাইদুর রহমান সাঈদ ও এড. আবু বকর সিদ্দিক।

এছাড়া এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন- এড. উম্মে হাবিবা রুপা, এড. নজরুল ইসলাম, এড. এস.এম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মোঃ শহিদুল ইসলাম (২), এড. মোঃ সাইফুজ্জামান মিঠু, এড. মোঃ হুমায়ুন কবির ও এড. বি.এম মিজানুর রহমান।

এছাড়া এ.জি.পি হিসেবে নিয়োগ পেয়েছেন- এড. জি.এম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দিন, এড. হাসানাত মনির ও এড. মোঃ আব্দুর রাজ্জাক (২)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল